ডিএনসিসি নির্বাচনে শামীম আহমদের নাম ঘোষণা
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। দলটির এই ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামীম আহমদকে যুগ্ম তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় দলটির কেন্দ্রীয় নেতা ইয়ারুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শামীম আহমদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে পৌঁছালে সকাল ১০টায় মূল কাউন্সিল শুরু হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই কাউন্সিলে জেলা ও উপজেলা পর্যায়ের ত্যাগী নেতাদেরও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কাউন্সিল থেকে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুগ্ম তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি কেন্দ্রীয় পদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেই নির্বাচনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছিলেন।
মেয়র প্রার্থী হিসেবে শামীম আহমদ তার বক্তব্যে 'নবরূপে ঢাকা' গড়ার বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিকায়ন বলতে শুধু অবকাঠামো নয়, বরং নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশে নির্বিঘ্ন জীবনযাপন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি সড়ক উন্নয়ন, পার্ক ও খেলার মাঠ সংস্কার এবং শিশুদের বিনোদনের জন্য মায়েদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু বিগত জাতীয় নির্বাচনে তিনি বিএনপিকে সমর্থন করেছিলেন, তাই আসন্ন সিটি নির্বাচনে বিএনপি তাকে সমর্থন দিয়ে কোনো প্রার্থী না দেওয়ার বিষয়ে সদয় বিবেচনা করবে।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন