ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ১২:৮
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন সংগঠনর সদস্যরা। 
 
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। জমিটি পরিত্যক্ত হওয়ায় সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছেন বলে তিনি জানান।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী জোতদার গোলাম হোসেন ও তাঁর লোকজন ধান কাটতে বাধা দিচ্ছেন। একই সঙ্গে ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে দুর্ভোগও বাড়ছে।
আরও অভিযোগ করা হয়, এর আগে কয়েক দফা ভূমিহীন পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অনেকে আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
এ অবস্থায় প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. রহমত আলী, ‘নিজে
রা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সংস্থাটির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ ভূমিহীন সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ