ক্ষেতলালে ফ্যামিলি কার্ড জরিপে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে জরিপ কার্যক্রম বিষয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় আলমপুর ইউনিয়নের বানাইস স্কুল মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়, ক্ষেতলালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় উপকারভোগী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল মামুন মিয়া, জেলা প্রশাসক, জয়পুরহাট। সভাপতিত্ব করেন সানজিদা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্ষেতলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সালেকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ আলমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য স্বচ্ছ ও নির্ভুল জরিপ অত্যন্ত জরুরি। প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। এ সময় উপস্থিতদের মতামত শোনা হয় এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
উপকারভোগীরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
সভায় জানানো হয়, যথাযথ যাচাই-বাছাই ও তথ্যভিত্তিক জরিপের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যাতে সরকারি সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied