ধুনট সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোমাম মোহাম্মদ সিরাজ । সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ছোলায়মান হোসেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কলেজকে মায়ের মতো স্নেহ ও যত্নে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একটি ১০ তলা একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে রিয়াজুল জান্নাহ রিফাত সংক্ষিপ্ত আবেগঘন বক্তব্যে বলেন, এই প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে যাওয়ার ক্ষণটি যেমন বেদনাদায়ক, তেমনি এখানে অর্জিত জ্ঞান ও স্মৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা জোগাবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি বাস এবং কলেজ মাঠ সংস্কারের দাবি সহ বেশ কিছু দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাহালু সরকারি কলেজের ড. আজম আলী খান, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, শেরপুর সরকারি কলেজের প্রধান অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান এবং দর্শন বিভাগের প্রভাষক এম.এম মামুনুর রশিদ।
এ সময় প্রধান অতিথি কলেজের ডিজিটাল আইডি কার্ডের উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের আয়োজনে সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং ধুনটকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গোলাম মাহবুব প্যারিস, আখতার আলম সেলিম, অ্যাডভোকেট রেজানুর ইসলাম রেজা, রফিকুল ইসলাম শাহীন, আপেল মাহমুদ, মাহবুবুর রহমান ফিরোজ, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছাঃ কুদরত কামেনী ও মিলন মিয়া।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
Link Copied