সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে
শুক্রবার বিকেল ৪টায় অন্যধারা সাহিত্য সংসদের উদ্যোগে সংগঠনের ইন্দিরা রোডস্থ কার্যালয়ে ৪৪৮তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি সৈয়দ রনোর উপস্থাপনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামাল। সভাপতিত্ব করেন মহাসচিব কল্যাণ চক্রবর্তী । আড্ডায় অন্যান্যের মধ্যে বক্তৃতা ও স্বরচিত কবিতা-গল্প পাঠে অংশগ্রহণ করেন।
আড্ডায় বক্তারা বলে, সাহিত্য ও কাব্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ প্রেমে উ™ু¢দ্ধ করতে হবে। বেশী বেশী কাব্য চর্চা বা সাংস্কৃতিক চর্চা হলে সামাজিক অপরাধ কমে যাবে। কেননা যে মানুষ কবিতা বা গানকে ভালোবাসে যে- খুন, খারাপি, মাদক বা অসামাজিক কাজ করতে পারে না। তবে আমাদের সাহিত্য চর্চা যেন ধর্ম বিবর্জিত না হয়। কোন ধর্মেই খারাপ কাজকে বা অপরাধমূলক কাজকে সমর্থন করেনা। কিশোর এবং তরুণ সমাজকে সুস্থ ধারায় দেশীয় সংস্কৃতিতে উদ্ভাসিত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। নতুন কুড়ির প্রশিক্ষণ নিয়ে অনেকেই জাতীয় শিল্পী হয়েছেন। আমাদের সেই ধারা অব্যহত করতে হবে, তাহলে শত শত প্রতিভা বিকশিত হবে এবং লেখা পড়ার পাশাপাশি সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করে সুস্থ ধারার সাংস্কৃতিতে দেশের জন্য অবদান রাখবে। বক্তারা আরো বলেন, আমাদের সাহিত্য চর্চা হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ভালো কাজকে সমর্থন দেয়া এবং অনুপ্রানিত করা। আমাদের কবিতা হতে হবে অন্যায়ের বিরুদ্ধে এবং শ্রমজীবী তথা মেহনতী মানুষের জীবনের কথা
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা