কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত
ঈদের আনন্দ ও বাংলা নববর্ষের আবহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে “ভলান্টিয়ার মিটআপ ২০২৬” শীর্ষক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩:৩০টায় ঢাকার মগবাজারের জলপাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ আয়োজন হয়।
এম এ সোহেল আহমেদ মৃধার সভাপতিত্বে এবং এস এম সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিল আড্ডা, নেটওয়ার্কিং ও গোলটেবিল আলোচনা। শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা পর্বে অতিথিরা মানবিকতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. জেনারেল (অব.) মোঃ কামরুজ্জামান এবং সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারি জেনারেল, সেন্টার ফর হিউম্যান কেয়ার, অস্ট্রেলিয়া। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অতিথি আপ্যায়ন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্ধন দৃঢ় করবে এবং মানবাধিকার, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন