১০ ও ১১ অক্টোবর ফকির লালন শাহের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা
মহাত্মা ফকির লালন সাঁইজির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাঁইজির জন্মস্থান ঝিনাইদহের আধুনিক ঐতিহ্যবাহী জোহান পার্কে লালন গবেষণা একাডেমির উদ্যোগে আগামী ১০ ও ১১ অক্টোবর রোব ও সোমবার বিকেল ৪টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালন গবেষণা একাডেমমির উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা।
উদ্বোধন করবেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত লালন গবেষক, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ (চেয়ারম্যান গবেষণা একাডেমি)।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- মো মজিবুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ, মুনতাসিরুল ইসলাম, পুলিশ সুপার ঝিনাইদহ, হাজী আলী আকবর (হাজী ইকবাল), সভাপতি বন্দর-পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম, দিপ্তি রহমান, সিনিয়র সহ-সভাপতি, লালন গবেষণা একাডেমি কেন্দ্রীয় কমিটি, বিপ্লব শরীফ, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক, ডক্টর এ আর খান, ভারপ্রাপ্ত মহাসচিব লালন গবেষণা একাডেমি কেন্দ্রীয় কমিটি, মো. ফারুক হোসেন, মেয়র হরিনাকুণ্ডু পৌরসভা, ঝিনাইদহ, মতিয়ার রহমান, মেয়র দর্শনা পৌরসভা, চুয়াডাঙ্গা, আশরাফুল ইসলাম আশরাফ, মেয়র কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ, মিজানুর রহমান মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সহ-সভাপতি সদর থানা আওয়ামী লীগ, ঝিনাইদাহ।
সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আহ্বায়ক লালন গবেষণা একাডেমি, ঝিনাইদহ জেলা শাখা ও কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ।
দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন- বাংলাদেশের প্রখ্যাত লালন শিল্পীর ওস্তাদ বাউল শফি মণ্ডল, ক্লোজআপ ওয়ান বিজয়ী লোকশিল্পী সালমা, বাংলাদেশের আধুনিক গানের সম্রাট অর্জুন বিশ্বাস, ট্যালেন্ট হান্ট বিজয়ী ফোকশিল্পী রিংকু, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী বিরোহী কালা মিয়া, লালন একাডেমি কুষ্টিয়ার সিনিয়র শিল্পী বাউল বাবু শাহ, লালন একাডেমি কুষ্টিয়ার বাউল শিল্পী জহির শাহ, ফেসবুক ভাইরাল শিল্পী সালাম, বাউল শিল্পী তানিয়া ইসলাম, আধুনিক ও ফোক শিল্পী চায়না রানী ভিম্পল, দিল, সুইটিসহ অনেকে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ