ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ৩:৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। 
 
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মনোজ কুমার।
 
এছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায় প্রমুখ।
 
পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ