ভূরুঙ্গামারীতে ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায়:উন্নয়ন ও মানবিক নেতৃত্বে স্মরণীয় অধ্যায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) হিসেবে জনাব শাহাদাৎ হোসেন যোগদান করেন। প্রায় পাঁচ মাসের দায়িত্ব পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্বকালীন সময়ে তাঁর দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, সততা ও জনবান্ধব কর্মকাণ্ড উপজেলাবাসীর মনে গভীর ছাপ ফেলেছে। শাহাদাৎ হোসেন ভূরুঙ্গামারীতে যোগদানের পর থেকেই উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার, ক্রীড়া, অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা ও শীতকালীন সহায়তা কার্যক্রমে তাঁর তৎপরতা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়। এছাড়া, তিনি সর্বদা সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতেন। তাঁর অফিস ছিল জনগণের জন্য উন্মুক্ত, ফলে যে কেউ সহজেই তাঁর সাথে যোগাযোগ করতে পারতেন। এ কারণে তিনি একজন মানবিক ও জনগণের আস্থাভাজন প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেন।
বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তারা শাহাদাৎ হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে শাহাদাৎ হোসেন বলেন, “ভূরুঙ্গামারীর মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি কখনো ভুলব না। এখানে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।” উপজেলাবাসীও প্রিয় এই কর্মকর্তার বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন কর্মস্থলেও তিনি একইভাবে সাফল্য অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সব মিলিয়ে, ইউএনও শাহাদাৎ হোসেনের বিদায় ভূরুঙ্গামারী উপজেলার জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তাঁর কর্মদক্ষতা, সততা এবং জনসেবার মানসিকতা দীর্ঘদিন ধরে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নেবে।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত
সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন
ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি
ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে
শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম
নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু
Link Copied