ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২৬ বিকাল ৬:৭

বাংলাদেশে বর্তমানে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয়ে রূপ নিয়েছে। তাপদাহ এখন আর কেবল একটি আবহাওয়াজনিত ঘটনা নয়বরং সামাজিকঅর্থনৈতিক এবং স্বাস্থ্যগত চ্যালেঞ্জ। তাপদাহ বৃদ্ধির মতো এই প্রাকৃতিক বিপর্যয় অনেকটাই মনুষ্যসৃষ্ট। পরিবেশ সংরক্ষণে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং নাগরিক আচরণের পরিবর্তন জরুরি। আমরা যদি এখনই তীব্র এই তাপদাহ থেকে পরিত্রাণে কার্যকর পদক্ষেপ না নেই তবে এর ভয়াবহ প্রভাব মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে।  তাই একটি স্বাস্থ্যসম্মতনিরাপদ ও বাসযোগ্য নগরী করে তুলতে ব্যক্তিসমাজ এবং রাষ্ট্রসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ ২৬ এপ্রিল ২০২৬রবিবারসকাল ১১.০০ টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক যৌথভাবে আয়োজিত “তাপদাহ ও জনস্বাস্থ্য: সচেতনতাসুরক্ষা ও প্রতিরোধ” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তারের সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ এর পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ ওয়াসিফুল আলম (পিএইচডি)। সভায় আরো বক্তব্য রাখেনবাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর শিক্ষার্থী মাশরাফী সুলতানা সীমুফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থী মোঃ ইসমাইল শেখইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ এর শিক্ষার্থী এশা সানজিদাআন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষার্থী জোবায়ের বিন হোসাইন।

বক্তারা বলেনসাম্প্রতিক বছরগুলোতে অসহনীয় তাপদাহ (Heatwave) জনজীবনে স্বাস্থ্যগত ও পরিবেশগত সংকট তৈরি করছে। গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে তাপদাহের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। গবেষণা অনুযায়ীঢাকা শহরের মতো বড় নগরীতে প্রায় ১.২৫ কোটি মানুষবিশেষত শিশুবৃদ্ধ ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। নগরায়নের নামে নির্বিচারে গাছ কাটার ফলে এক ধরনের "নীরব বিপর্যয়" ডেকে আনছে। পাশাপাশি অতিরিক্ত কংক্রিটের দালান নির্মাণখোলা জায়গার অভাব এবং যানবাহনের ধোঁয়া নির্গমনপরিবেশ দূষণঅতিরিক্ত জীবাশ্ম জ্বালানীর ব্যবহারগ্রিনহাউস গ্যাস ইফেক্ট মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।

তারা আরো বলেনবাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার ক্ষতিগ্রস্থ করছে পরিবেশকে।  রাসায়নিক সার উৎপাদন এবং ফসলের জমিতে এর প্রয়োগউভয় ক্ষেত্রেই নির্গত শক্তিশালী গ্রিনহাউজ গ্যাস পরিবেশকে উষ্ণ করে তোলে। পর্যাপ্ত জলাধারের সংকট এবং তীব্র তাপ প্রবাহে পানির স্তর নীচে চলে যাচ্ছে যার ফলে তীব্র পানির সংকট দেখা দিচ্ছে। তাপদাহের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যাযেমন- পানিশূন্যতাহিট স্ট্রোকতীব্র মাথাব্যথাক্লান্তিহিট ক্র্যাম্পসকিডনি ও ফুসফুসের জটিলতাশ্বাসকষ্ট এবং হিটস্ট্রোকের ঝুঁকিউদ্বেগ-হতাশার মতো শারীরিক ও মানসিক সমস্যা বাড়ছে। অতিরিক্ত গরমের কারণে শ্রমজীবি জনগোষ্ঠীর কর্মক্ষমতা কমে যাচ্ছেউৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

সভা থেকে পরিস্থিতি মোকাবেলায় শহরে প্রচুর বৃক্ষরোপণ এবং পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা রাখাপার্ক ও খোলা জায়গা সংরক্ষণ করাশিক্ষা প্রতিষ্ঠানে ছাদবাগান চালু করাহেঁটে ও সাইকেলে যাতায়াতস্বাস্থ্যসম্মত ক্যান্টিন স্থাপন করাবৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরিপানির সুষ্ঠু ব্যবস্থাপনাব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণএবং জলবায়ু পরিবর্তন বিষয়ে যুগোপযোগী শিক্ষা-গবেষণা ও তাপদাহ সম্পর্কিত সতর্কতা এবং স্বাস্থ্য সচেতনতায় প্রচার-প্রচারণা বাড়ানোপরিবেশবান্ধব নগর পরিকল্পনা গ্রহণ ও এক্ষেত্রে পরিবেশবিদস্থপতিনগরপরিকল্পনাবিদ ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে ব্যক্তিসমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল