রায়গঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি, ভূমিহীনদের ধান ঘরে তোলা সম্পন্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি ফিরেছে ভূমিহীন কৃষকদের মাঝে।
আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো বাধা ছাড়াই তারা তাদের রোপণ করা ধান ঘরে তুলতে পেরেছেন।
গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী উভয় পক্ষকে ডেকে কাগজপত্র পর্যালোচনা করেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের ধান কাটার অনুমতি দেন। প্রশাসনের তদারকি ও থানা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ধান কাটা সম্পন্ন হয়।
এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভূমিহীন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করলেও স্থানীয় প্রভাবশালীরা ধান কাটতে বাধা দিচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং কয়েক দফা হামলার ঘটনাও ঘটেছে। এতে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।
সংবাদটি দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশের পর প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের ধান কাটার সুযোগ নিশ্চিত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “কাগজপত্র যাচাই করে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।”
ভূমিহীন সংগঠনের নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার