অভাবের যন্ত্রণায় মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধ ছবদের আকন্দ
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ছবদের আকন্দ। বার্ধক্য ও নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি বিছানায় পড়ে আছেন। অর্থের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা, ঠিকমতো জোটে না খাবারও।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় তিনি স্বাবলম্বী কৃষক ছিলেন। নিজের জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন। কিন্তু সময়ের পরিক্রমায় জমিজমা বিক্রি হয়ে গেলে পরিবারে নেমে আসে অভাব-অনটন। বর্তমানে অসুস্থ স্ত্রী জোবেদা বেগমকে নিয়ে চরম কষ্টে দিন পার করছেন।
ছবদের আকন্দের স্ত্রী জানান, ওষুধ কেনার টাকা নেই, অনেক সময় একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। দুই ছেলে দিনমজুর হওয়ায় নিয়মিত সহযোগিতা করতে পারছেন না। বিবাহিত মেয়েও সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে খাবার নিয়ে আসেন।
চৌকিবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু সাঈদ বলেন, ছবদের আকন্দ তাঁর ওয়ার্ডের সবচেয়ে অসহায় ব্যক্তি। বয়স্ক ভাতার কার্ড থাকলেও তা দিয়ে চিকিৎসা ও সংসার চালানো সম্ভব নয়।
বিষ্ণুপুর জামে মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী শিবলী বলেন, অসহায় এই পরিবারের পাশে সমাজের সচ্ছল মানুষদের এগিয়ে আসা সময়ের দাবি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি জেনে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।
বৃদ্ধ ছবদের আকন্দের চিকিৎসা ও ভরণপোষণে সহায়তা করতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন —
01827787253আপনার একটি ফোন কল বা সামান্য সহায়তাই পারে একজন অসহায় মানুষের শেষ বয়সে একটু স্বস্তি এনে দিতে।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
Link Copied