সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
গণমাধ্যমে মানবিক সংবাদ প্রকাশের পর বদলে যেতে শুরু করেছে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের অসহায় বৃদ্ধ ছবদের আকন্দের জীবনের চিত্র। সংবাদ প্রকাশের মাত্র একদিনের মধ্যেই ধুনট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী সরাসরি ছবদের আকন্দের বাড়িতে গিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী এই বৃদ্ধ এবং তার অসুস্থ স্ত্রী জোবেদা বেগমের খোঁজখবর নেন।
এ সময় পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে তিনি নগদ ১০ হাজার টাকা এবং এক বস্তা শুকনো খাবার সহায়তা হিসেবে প্রদান করেন।
সহায়তা শেষে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, “গণমাধ্যমে সংবাদটি দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। দ্রুত এখানে আসার সিদ্ধান্ত নিই। আজ প্রাথমিকভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হলো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতিও আহ্বান জানান, যাতে তারাও এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।
হঠাৎ করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে নিজের ঘরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছবদের আকন্দের স্ত্রী জোবেদা বেগম। দীর্ঘদিনের কষ্টের মাঝে এই সহায়তা পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী আশেকে এলাহী শিবলীসহ স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই দ্রুত ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ছবদের আকন্দের উন্নত চিকিৎসার জন্য এখনও দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজন রয়েছে। সহৃদয় ব্যক্তিরা চাইলে সরাসরি পরিবারটির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন
জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Link Copied