ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডা. রোকনুজ্জামান কিরনের নিজ বাড়িতে ন্যাক্কারজনক অগ্নিসংযোগ ও রাহাজানির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তার নিজস্ব বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডা. রোকনুজ্জামান কিরন অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং একই সঙ্গে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তিনি জানান, সোমবার ২৭ এপ্রিল এই রাতে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ফলে তার মালামালের ক্ষতির বিবরণ এসি ২টি,এলইডি টিভি ১টি, সিলিং ৩টি,টশিবা ল্যাপটপ ১টি ,স্বর্ণ অলংকার ৫ ভরি, হীরার গয়না ১ সেট,নগত অর্থ ১৩লক্ষ,ডিজি ওসামো পকেট থ্রি ১টি, ইনস্টা ৩৬০ ক্যামেরা ১টি, চায়নার সকল ডকুমেন্ট, বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত নথি পত্র , ব্যবহারিত ২টি গাড়ি ও ২টি মটরসাইকেল কাগজ পত্র, নিচতলার সকল ফ্যানিচার সহ, অভিযোগে যাহার মূল্য লেখা হয়েছে ৪২লক্ষ ৪৮০০০টাকার ক্ষতি হয়েছে। এবং বাড়ির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অনেক কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার এই জনপ্রিয়তা ও সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। ডাঃ মোঃ রোকনুজ্জামান কিরন দক্ষিণ শিংঝার গ্ৰামের জয়মনির হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আব্দুল মজিদ এর পুত্র। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, তিনি নিজেই ঘটনা সরেজমিন গিয়ে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে । তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ