ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ আটক দুই


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২১ বিকাল ৬:৫০
নওগাঁর সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই হওয়ার ৭২ঘন্টার মধ্যে  ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ দুইজন ছিনতাইকারী দলের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন পুর গ্রামের মৃত এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহলাল (২৮)।
থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি চৌকস দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম ওরফে শাহলালের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। 
 
এসময় শাহালালের শয়নকক্ষে থাকা গত ২অক্টোবর সাপাহার হতে ছিনতাই হওয়া ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার তাকে আটক করে। এর পর তার দেয়া তথ্য মতে পাশ্ববর্তী গ্রাম শিবনারায়ন পুরেও অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে এজাবুলের ছেলে আব্দুল আলিমকে আটক করে ছিনতাই হওয়া মোটর সাইকেল সহ তাদের দু’জনকে আটক করে সাপাহার থানা হেফাজতে নেয় পুলিশ। এর পরদিন বৃহস্পতিবার দুপুরে তাদের নামে মামলা দায়ের করে আটকৃত দু’জনকে নওগাঁ কোর্টে চালান করা হয়েছে বলেও ওসি তারেকুর রহমান সরকার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি