রায়গঞ্জে দুই অটোরিকশা চালক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে দুই অটোরিকশা চালক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সলঙ্গা থানার ভূইয়াগাঁতী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
নিহত অটোরিকশা চালক জাহের আকন্দের পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, হত্যার পরও খুনিরা ধরা না পড়ায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বক্তারা জানান, মানববন্ধন চলাকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে নাঈম শেখ নামে আরও এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় আতঙ্ক বাড়িয়েছে। কর্মসূচিতে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আইয়ুব আলী মণ্ডল, মনিরুজ্জামান মনি, সাংবাদিক মো. এরশাদ আলী আকন্দ, হেলাল উদ্দিন ও যুবদল নেতা আলাউদ্দিন শেখ প্রমুখ।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এলাকাবাসী বলেন, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও এখনো আসামিদের গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। তাঁরা আরও বলেন, এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন