দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদের অভিযোগ
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের “আউটসোর্সিং কর্মচারীদের সিন্ডিকেট কাণ্ড” শিরোনামে প্রকাশিত সংবাদটি একটি অশুভ মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকাশিত প্রতিবেদনে কথিত সিন্ডিকেট, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের যে কাল্পনিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তার স্বপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা দালিলিক ভিত্তি নেই।
এই বিষয়ে অভিযুক্ত হিসেবে উল্লিখিত কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন রাজা ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সরকারসহ বিভাগীয় নেতৃবৃন্দ মো. জয়নাল আবেদীন (ঢাকা বিভাগ), কনক চন্দ্র রায় (চট্টগ্রাম বিভাগ), শাকিব আহমেদ (ময়মনসিংহ বিভাগ), নিত্যনন্দ (রংপুর বিভাগ) এবং সাদ্দাম হোসেন (সিলেট বিভাগ)-এর সাথে যোগাযোগ করা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অস্পষ্ট ‘অভিযোগ সূত্র’ ও নামহীন ‘ভুক্তভোগীদের’ বয়ান ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আউটসোর্সিং কর্মচারীদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন করার জন্য এই মনগড়া প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমাদের কোনো বক্তব্য না নিয়েই একতরফাভাবে সংবাদটি প্রকাশ করা পেশাদার সাংবাদিকতার নৈতিকতার চরম পরিপন্থী।
অভিযুক্তরা বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে ডিজিটাল মাধ্যমে এই মিথ্যাচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে উত্থাপিত প্রতিটি অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের সংবাদ শুধু বিভ্রান্তিই ছড়ায় না, বরং সরকারের একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরের শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর সুপরিকল্পিত ষড়যন্ত্র। নেতৃবৃন্দ বলেন, সংশ্লিষ্ট গণমাধ্যমকে অবিলম্বে এই মানহানিকর সংবাদ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অতি দ্রুত এই মিথ্যা সংবাদটি সরিয়ে না নেওয়া হলে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ‘মানহানি মামলা’ ও প্রচলিত আইনে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।
তারা জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো অভিযোগ প্রমাণের জন্য তদন্তের বিকল্প নেই; প্রমাণের অভাব ও অনুমাননির্ভর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা দণ্ডনীয় অপরাধ।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা