কর্মস্থলে অনুপস্থিতি: মহিলাবিষয়ক কর্মকর্তাকে শোকজ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত মহিলাবিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীনের বিরুদ্ধে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।
মহিলাবিষয়ক অধিদপ্তর, রংপুরের উপপরিচালকের কার্যালয় থেকে গত ২৬ এপ্রিল (রোববার) এ নোটিশ জারি করা হয়। উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজ স্বাক্ষরিত ওই নোটিশে অভিযোগের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২৬ এপ্রিল সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত মল্লিকা পারভীনকে তার মূল কর্মস্থল পীরগঞ্জ মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যায়নি। একই সময়ে তিনি তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তারাগঞ্জ উপজেলার কার্যালয়েও অনুপস্থিত ছিলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের তথ্যের ভিত্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এছাড়া দাপ্তরিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এর আগেও ২৩ এপ্রিল তিনি উভয় কর্মস্থলে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, মল্লিকা পারভীন পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্ব পালনের পাশাপাশি তারাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত আছেন।
এ ঘটনায় তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা