বৈধভাবে শতাধিক স্পিডবোট নিয়ে ঘাট চালু
দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বৈধ কাগজপত্র নিয়ে শিমুলিয়া ঘাট থেকে দুই রুটে আবার চলাচল শুরু করলো স্পিডবোট। বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটায় ১০১ টি স্পিডবোট বৈধ কাগজপত্র নিয়ে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি রুটে চলাচল শুরু করে।
শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহাদাত হোসেন জানান, করোনা ভাইরাসের মধ্যে প্রথমে সরকারের বিধিনিষেধ ও পরে গত ৩ মে স্পিডবোট দুর্ঘটনার কারণে এতদিন স্পিডবোট চলাচল বন্ধ ছিলো। বৈধভাবে চলাচলের জন্য যত ধরণের কাগজপত্র রয়েছে যেমন রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, সার্ভেসনদ ও রুট পারমিট তা হাতে পাওয়ার পর আজ ১০১ টি স্পিডবোট চলাচল শুরু করল। স্পিডবোটের আগে কোন বৈধ কাগজপত্র ছিলো না। কিন্তু, এখন এসব কাগজপত্র থাকার কারণে প্রতিটি বোট এবং চালকের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মোট ১৪৫ টি স্পিডবোট রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছে। কিন্তু, এ পর্যন্ত মোট ১০১ টি স্পিডবোট সকল বৈধ কাগজপত্র পাওয়ায় এগুলোই আপাতত এই দুই রুটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে।
এদিকে, দীর্ঘদিন পর স্পিডবোট চালু হওয়ায় খুশি চালক ও যাত্রীরা। চালক জুবায়ের বলেন, দীর্ঘ পাঁচ মাস বেকার বসেছিলাম। এখন খুবই আনন্দিত কারণ স্পিডবোট চালাতে পারছি আর স্পিডবোট চালানোর সকল বৈধ কাগজপত্রও পেয়েছি।
অন্য দিকে যাত্রীরা জানান, এই রুটে যে লঞ্চ চলে তার পরিবেশ খুব একটা ভালো না। আবার সময়ও বেশি লাগে। যদিও স্পিডবোটে কিছুটা ঝুঁকি রয়েছে এবং ভাড়াও বেশি তবুও সময় বাঁচাতে স্পিডবোটে পদ্মা পারি দেই। এটাই সুবিধা। দুই রুটেই স্পিডবোট ভাড়া ধরা হয়েছে যাত্রীপ্রতি ১৫০ টাকা।
উল্লেখ, গত ৩ মে বল্ক হেডের সাথে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সে থেকে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট ঘাট বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied