রায়গঞ্জে চালক হত্যায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক নাঈম হোসেন (২৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মো. শামীম উদ্দিন (২৭) কে বুধবার রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের একটি স্থান থেকে নিহত নাঈম হোসেনের অটোরিকশাটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার বাসিন্দা ছিলেন। রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Aminur / Aminur
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার