ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার বিজয়


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৭-১০-২০২১ রাত ১১:২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ'লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতিক নিয়ে ৫৮ হাজার ৩শ' ৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আ'লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২শ' ৮৩ ভোট।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ঘোড়া মার্কা নিয়ে উপজেলা কৃষক লীগের আফজল হকের প্রাপ্ত ভোট ১২ হাজার ৪শ ৪৬ এবং জাতীয় পার্টির প্রার্থী নাঙ্গল প্রতিকে মো. মিজানুর রব পেয়েছেন ৭শ ৯৪ ভোট।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮০টি কেন্দ্রের ৫শ ৭৯টি বুধে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সরেজমিনে উপজেলার কালাপুর ভুনবীর আশিদ্রোন, মির্জাপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে নারী পুরুষ ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
চা বাগান অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল বেশী।
বিজয়ী প্রার্থী ভানু লাল রায় বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। জনগন জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এজন্য তিনি উপজেলার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা  ও শুভেচ্ছা জানিয়েছেন।

উপজেলায় ভোট ২লক্ষ ৩৩ হাজার ৯শ ১৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬  হাজার  ৫শ' ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব'র মৃত্যুতে পদটি শূণ্য হয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী