ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিক দিবস প্রতিবছর আসে মেহনতী পরিবহন শ্রমিকরা অবহেলিত থেকে যায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৪-২০২৬ রাত ১০:৫৮

মহান মে দিবস ২০২৬ উপলক্ষে দেশের সকল মেহনতি মানুষ ও বীর পরিবহন শ্রমিকদের বিপ্লবী সালাম ও শুভেচ্ছ জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা মো. হানিফ খোকন।
তিনি বলেছেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিকদের রক্তঝরা আত্মত্যাগের মাধ্যমে মেহনতি জনতা মুক্তি পেয়েছেন। বিশেষ করে পরিবহন খাত দেশের অর্থনীতির সচল চাকা। অথচ আজকেও পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেও অনেক শ্রমিক অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
ব্যক্তি মালিকানাধীন পরিবহন শিল্পের নূন্যতম মজুরী কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার ১৩টি গ্রেডে পরিবহন শ্রমিকদের বেতন নির্ধারণ করেন। শ্রম আইন অনুযায়ী পরিবহন মালিক কর্তৃক শ্রমিকের নিয়োগপত্র প্রদান করার বিধান থাকলেও কোন মালিকই কোন শ্রমিককে নিয়োগপত্র প্রদান করে না। পরিবহন শ্রমিকরা ট্রিপ ভিত্তিক পারিশ্রমিক পায়। তাদের কোন মাসিক বেতন নেই। শ্রম আইন অনুযায়ী মালিকের কাছ থেকে পরিবহন শ্রমিকরা কোন প্রকার সুবিধা পান না। 
মজুরী কমিশনের প্রজ্ঞাপনে শ্রমিকের দুই ঈদে ও নববর্ষে উৎসব ভাতা পাওয়ার বিধান থাকলেও কোন মালিক শ্রমিকদের তা প্রদান করেন না। গাড়ীর রুট পারমিট ও রেজিষ্ট্রেশন করার সময় পরিবহন মালিককের ২ জন চালকের নিয়োগপত্র বিআরটিএ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে জমা দিতে হয়। কিন্তু মালিক কোন চালকের নিয়োগপত্র জমা দিয়েছেন তা মালিকই জানেন, চালক জানেন না। এমনকি বিআরটিএ এর পক্ষ থেকে ঐ নিয়োগপত্রও যাচাই করা হয় না। 
মহান মে দিবসের আজকের এই দিনে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষনের জন্য বলেছেন,পরিবহন শ্রমিকদের জন্য দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। ৮ ঘন্টার অধিক কাজ করলে তার ওভারটাইম দিতে হবে। ন্যায্য মজুরি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সংগতি রেখে অবিলম্বে বাঁচার মতো মজুরি কাঠামো গঠন করতে হবে। চাকরির নিরাপত্তা: প্রত্যেক পরিবহন শ্রমিকের জন্য নিয়োগপত্র এবং উৎসব বোনাস বাধ্যতামূলক করতে হবে। আবার সড়কে শ্রম আইন পরিপন্থি চাঁদাবাজি ও অহেতুক শ্রমিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন এই শ্রমিক নেতা।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল