তেজগাঁওয়ে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন
রাজধানীর তেজগাঁও পশ্চিম তেজতুরী বাজারের আব্দুল হালিম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিন। তিনি বক্তব্যে বলেন সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এছাড়া আগামীকাল ১লা মে শ্রমিক দিবস, এই শ্রমিকরা জুলাই আন্দোলনের শহীদের ৬২%। শ্রমিকদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান করেন।
তেজগাঁও দক্ষিণ থানার আমির ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমদীর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন থানা সেক্রেটারি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন এবং কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক ও হাতিরঝিল অঞ্চল সহপরিচালক আতাউর রহমান সরকার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির এস এম মনির, অফিস সম্পাদক আজিজুল হক, প্রশিক্ষণ সম্পাদক তৌফিকুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল হক, সংস্কৃতি সম্পাদক আলী আকবর, যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল হাসানসহ স্থানীয় শাখার সভাপতি ও সেক্রেটারিরা।
সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে ইউনিট প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা