বাংলাদেশ কংগ্রেস নেতাকে হত্যার হুমকি
বাংলাদেশ কংগ্রেস নেতা শামীম আহমদের ব্যক্তিগত ফোনে হত্যার হুমকি এসেছে। ৩০ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে তার ব্যাক্তিগত মোবাইল নাম্বারে +880 1743-673212 থেকে মিজান নামের এক ব্যাক্তি ফোন করে হত্যার হুমকি দিয়েছে। ফোনে বলেন মন্ত্রণালয় সাংবাদিক ফোরাম নামের একটি নতুন সংগঠনের প্রাক প্রস্তুতিতে শামীম আহমদের সক্রিয়তা তিনি পছন্দ করেন না। তিনি টেলিফোনে হুমকি দিয়ে বলেছেন সচিবালয়ে বা প্রেসক্লাবে পেলেই তাকে প্রকাশ্যে হত্যা করবে। বিষয়টি অধিক তদন্তের জন্য রাজধানীর গুলশান থানা ৩০ এপ্রিল রাত ৯টায় সাধারণ ডায়েরি গ্রহণ করছে। জিডি নং ২৪৭৪। শামীম আহমদ ঢাকা ১৭ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তিনি বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শামীম আহমদ বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে সমর্থন দিয়েছিলেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা