ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ৩:৪৯

মাগুরার শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

শুক্রবার (১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিলটন মুন্সি, বিএনপি নেতা আলিম মোল্লা, মহিলা নেত্রী রুনা সালাম,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,উপজেলা শ্রমিক দলের আহবায়ক আাকির বিশ্বাস, যুগ্ম-আহবায়ক বিপ্লব সরদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জামাল হোসেন, অটো ভ্যান চালক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আতিয়ার রহমান, শ্রমিক দল নেতা মুরাদ মোল্লা, আনিস কাজী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে উপজেলা সদর আড়পাড়া ও স্থানীয় সীমাখালী বাজারের বাস, ট্রাক, পরিবহন, ইজিবাই, গ্রামবাংলা, ভ্যান ও লাটা নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আলোচনা করা হয়। 

এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল, ইমারত নির্মাণ শ্রমিক সমিতির পৃথক কর্মসূচি পালন করে। এরপর উপজেলা সদর আড়পাড়া শ্রমিক দলের কার্যালয়ে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়।   এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন। ওই সময় তিনি সকল শ্রমিক দল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা