শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নেই
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় গঠিত সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে। গতকাল শুক্রবার (১ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন আধূনিক-এর সভাপতি প্রফেসর ডা. হাসিনা বানু, বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি রুফায়দাহ পন্নী, সিনিয়র সহ-সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা এবং সন্ত্রাসবিরোধী জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাহবুব আলম মাহফুজ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনটির সভাপতি রুফায়দাহ পন্নী শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক লড়াই-সংগ্রামের প্রে¶াপট তুলে ধরেন। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা নির্যাতিত হয়েছেন এবং তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। সমাজের অভিজাত ও সুবিধাবাদী শ্রেণি শ্রমিকদের রক্ত ও ঘামের ওপর নিজেদের বিলাসিতার প্রাসাদ নির্মাণ করেছে। তারা কখনোই চাইবে না যে এই সাধারণ মানুষগুলো তাদের অধিকার ফিরে পাক।
রুফায়দাহ পন্নী আরও বলেন, শ্রমিকদের প্রকৃত মুক্তি পেতে হলে সবার আগে তাদের নিজেদের অবস্থান বুঝতে হবে। আমাদের ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও এই নির্যাতিত মানুষ ও শ্রমিকদের অধিকারের জন্য দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করেছেন এবং তা বিলুপ্ত করেছেন। পবিত্র কোরআনেও স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে নিপীড়িত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করার। এটি মূলত স্রষ্টা প্রদত্ত একটি নির্দেশ। এই লড়াইয়ে সফল হতে হলে সঠিক নেতৃত্ব এবং একটি সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। কবি নজরুলও শ্রমিকদের রক্ত ও ঘামের ঋণ শোধ করার শুভ দিন আসার কথা বলে গেছেন। আজকের এই র্যালি সেই বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামেরই অংশ।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা সাংবাদিকদের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, আমরা যারা সংবাদকর্মী, তারাও মূলত এক ধরনের শ্রমিক। আমরা কলম শ্রমিক। অথচ আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, নেই কোনো পেনশনের ব্যবস্থা। যখন তখন সাংবাদিকদের ছাঁটাই করা হচ্ছে। ইনক্রিমেন্ট নেই বললেই চলে।
বছরের পর বছর ধরে নবম ওয়েজ বোর্ড ঘোষণার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। মাঝেমধ্যে কিছু ঘোষণা এলেও তার সুবিধা পায় মাত্র হাতেগোনা কয়েকজন। এই বৈষম্য ও অবিচারের অবসান হওয়া প্রয়োজন।
সমাবেশে অন্যান্য বক্তারা আধুনিক শোষণ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন এবং শ্রমিক নির্যাতন ও নারী-পুরুষের সমমজুরি নিশ্চিতে কার্যকরী পদক্ষেপের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক এবং সুধীজনেরা অংশগ্রহণ করেন। তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা