ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হরিরামপুরে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ


হরিরামপুর প্রতিনিধি photo হরিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ২:২৭
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামের নিমাই সরকারের স্ত্রী কাঞ্চনী বৈরাগী জোরপূর্বক স্থানীয়দের চলাচলের জন্য সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী নারায়ণ সরকার (গ্রামপুুলিশ) ও গ্রামবাসী বাধা দিলে কাঞ্চনী বৈরাগী অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং মারার হুমকি দেন। এ পরিপ্রেক্ষিতে নারায়ণ সরকার হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২০ এপ্রিল ‍একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
নারায়ণ সরকারের সাথে কথা বলে জানা যায়, স্থানীয়দের সাথে নিয়ে সরকারি সম্পত্তিতে বাড়ি তৈরি করায় বাধা প্রদান করলে কাঞ্চনী বৈরাগী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মারতে আসে এবং বিভিন্ন হুমকি প্রদান করে। বিষয়টি বলড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলীকে অবহিত করলে তিনি সরজমিন বাড়ি তৈরিতে বাধা প্রদান করলেও বাড়ি নির্মাণকাজ বন্ধ রাখা হয়নি। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হলেও অদ্যাবধি নির্মাণকাজ বন্ধ হয়নি, যার কারণে এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রবাসী নিমাই সরকারের স্ত্রী কাঞ্চনী বৈরাগী বলড়া ইউনিয়নের বড়ইচড়া পাকা রাস্তাসংলগ্ন আলিম কাজীর বাড়ি হতে বড়ইচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সরকারি হালটের শুরুতে ৪০ ফুট হালটের কিছু অংশ দখল করে পূর্বে একটি চারচালা ঘর নির্মাণ করেন। পুনরায় হালটের কিছু অংশ দখল করে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাওয়ায় একদিকে যেমন আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, অন্যদিকে এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
 
তারা আরো জানান, সরকারি সম্পত্তি দখল করে বাড়ি নির্মাণের সময় বাধা প্রদান করলে কাঞ্চনী বৈরাগী যে অশ্লীল ভাষা ও বলপ্রয়োগ করেছেন, তার সুষ্ঠ বিচার করে দৃষ্টান্ত স্থাপন না করলে অনেকেই এমন অবৈধ কাজে উৎসাহ পাবে।
 
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ (রোববার সার্ভেয়ারকে পাঠিয়েছি। তার তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত