রায়গঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পে ৪ শতাধিক ছাগী পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠি
সিরাজগঞ্জের রায়গঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১ টার দিকে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২ শতাধিক অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৪ শতাধিক ছাগী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, এসএম বাবর আলী খোকন এবং উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের মাঝে ছাগী বিতরণ করা হচ্ছে, যা তাদের আয়ের উৎস বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার