ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নতুন থানা ভবন উদ্বোধনে কাল জুড়ীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ১২:৫৪
মৌলভীবাজার জেলার জুড়ীতে নতুন থানা ভবন উদ্বোধনে আগামীকাল শনিবার আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।
 
গণপূর্ত অধিদপ্তর মৌলভীবাজার সূত্রে জানা যায়, ‘পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭,৩১,৪৪,৩৫০ (সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা
ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিশাল জায়গার উপর নির্মিত ৪ তলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ভবনের সামনে রয়েছে সবুজ মাঠ ও সুদৃশ্য ফুলের বাগান। থানা আঙিনায় প্রবেশের মুখেই বামপাশে রয়েছে একটি নয়নাভিরাম ছোট পুকুর। থানার সেবা প্রত্যাশীগণ থানা আঙ্গিনা ও ভবনে প্রবেশের পর এর আয়োজন দেখে মুগ্ধ হবেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। পরে থানা ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। 
 
বর্তমানে যারা জুড়ী থানা পুলিশে কাজ করছেন এবং ভবিষ্যতেও যারা কাজ করবেন তাদের কাছে জুড়ীবাসীর প্রত্যাশা, সুন্দর ভবনে অবস্থান করে জনগণকে উন্নত ব্যবহারের মাধ্যমে দ্রুত ও কাঙ্খিত সেবা নিশ্চিত করবেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী