ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে আগুনে পুড়লো মিনি কারখানা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ১২:৫৬
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে আগুনে পুড়লো মিনি সুয়িং কারখানা। বৃহস্পতিবার  মধ্যরাতে মহানগরীর কোনাবাড়ী আমবাগ মধ্যপাড়া বাংলা লিংক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান,কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্য পাড়া এলাকায় জহিরুল ইসলামের মিনি সুয়িং কারখানায় আগুন লাগে।এসময় এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিস খবর দেয়।  কিন্তু মুহুর্তের মধ্যে আগুন পাশে রুম গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর  ও ডিবিএল ফায়ারসার্ভিসের চারটি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাশিমপুর ডিবিএল ফায়ারসার্ভিস এর ইন্সপেক্টর  মিরাজুল ইসলাম জানান, আগুনে মিনি সুয়িং কারখানার একটি টিনসেড ঘরের চারটি কক্ষ, ৩২
টি সেলাই মেশিন, ১ টি জেনারেটর এবং আনুমানিক  ১৫ টনের মতো কাপড় পুরে যায়।  তবে এ আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও জানাযায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার