ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১:৪৩

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ইসলামের অন্যতম ফরজ বিধান ও পবিত্র ইবাদত যাকাত সম্পর্কে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা শুধু অনভিপ্রেতই নয়, বরং তা দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে।

তিনি উল্লেখ করেন, যাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা সামাজিক ন্যায়বিচার ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ। এই পবিত্র ইবাদতের সাথে চাঁদাবাজির তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন এবং চরম নিন্দনীয়।

মহাসচিব আরও বলেন, দেশের মানুষ যখন দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি সমাজব্যবস্থার প্রত্যাশা করছে, তখন বিভিন্ন মহল থেকে এ ধরনের অপরাধকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে।

বিবৃতিতে নিলোফার চৌধুরী মনির প্রতি আহ্বান জানানো হয় যেন তিনি অবিলম্বে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বাংলাদেশ কংগ্রেস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য দিতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দলটি।

এমএসএম / এমএসএম

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই