ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৩:২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় "এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনফরনিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশিকুর জামান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। এতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরিতে ফিল্ড স্কুল কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বঙ্গসোনাহাট ইউনিয়নের কৃষক মোঃ আল আমিন এই প্রোগ্রামের মাধ্যমে তিনি যা শিখেছন,তা বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ শরিফা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় কৃষি কর্মকর্তা মোঃ সরোয়ার তৌহিদ একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে প্রকল্পের অগ্রগতি, সফলতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টাল ঘুরে দেখেন অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন। এ অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত