ভূরুঙ্গামারীতে পুলিশ কর্তৃক ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল উপজেলার আন্ধারীরঝাড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আন্ধারীরঝাড় বাজারের উত্তরে এশিয়ান হাইওয়ের পূর্ব পাশে একটি চায়ের দোকানে মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শাকিল (২৯), পিতা: মোঃ আশরাফ আলী, গ্রাম: খামার আন্ধারীরঝাড়, ৩ নম্বর ওয়ার্ড;মোঃ আসিফ (২২), পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: দেওয়ানের খামার, ৫ নম্বর ওয়ার্ড;মোঃ রবিউল ইসলাম (২০), পিতা: মৃত মজিবর রহমান, গ্রাম: আজমাতা, ৬ নম্বর ওয়ার্ড;মোঃ সোহাগ হোসেন (২০), পিতা: আব্দুল আলীম, গ্রাম: দেওয়ানের খামার, ৫ নম্বর ওয়ার্ড—সকলেই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে প্রধান আসামি শাকিলের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল ( এএসপি) মুনতাসির মামুন মুন জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।এদিকে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আজিম উদ্দিন জানান আসামিদের বিরুদ্ধে সোমবার সকালে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
Link Copied