বাঁশখালীতে প্রতিপক্ষের বাঁধায় মাদক বিরোধী মানববন্ধন পণ্ড
চট্টগ্রামের বাঁশখালীতে ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহ'র দোকান এলাকায় প্রতিপক্ষের বাঁধায় মাদক বিরোধী মানববন্ধন পণ্ড। রবিবার (৩ মে) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের ব্যানারে মাদক বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নির্দিষ্ট এক ব্যক্তির ছবি সংবলিত ব্যানারকে ঘিরে স্থানীয় কিছু লোকজনের মানববন্ধনকারীদের সাথে বাকবিতন্ডায় হয়। নির্দিষ্ট এক ব্যাক্তির ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে মানববন্ধনের চেষ্টা করাতে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। এসময় মানববন্ধনের পক্ষে থাকা নজরুল ইসলাম নামে এক ব্যক্তি হেনস্তার শিকার হয়। দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ততক্ষণাৎ মানববন্ধনটি পণ্ড হয়ে যায়। বড় ধরনের ঘটনা ঘটার আগেই স্থানীয়দের হস্তক্ষেপে দু'পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মানববন্ধনকারীরা বলেন, সরকার ও প্রশাসন সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পর থেকে দেশব্যাপী প্রশাসনের মাদক বিরোধী অভিযানের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচিও পালিত হয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজকে মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। কিছু লোক সংঘবদ্ধ হয়ে মানববন্ধনে হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। অপরদিকে স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর স্পষ্ট অবস্থান থাকলেও এলাকার এক নিরহ ব্যক্তির ছবি সংবলিত একটি ব্যানার ব্যবহার করে কতিপয় লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানববন্ধনের নামে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করাতে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে স্থানীয়রা বাঁধা দিয়েছে।
মানববন্ধনে মোঃ শোয়াইবুল ইসলাম, মাহমুদুল করিম, মোঃ হোসাইন, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, মহিউদ্দিন, সরওয়ার মাঝি, মোঃ আইমন,মিজান, শহিদ রুবেল,জিল্লু কাদের, মিয়াসহ স্থানীয় আরও অন্তত শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি