ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:৩

বঙ্গোপসাগরে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে বাগেরহাটের শরণখোলায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ওজনে কম দেওয়া এবং প্রকৃত জেলেদের বাদ দিয়ে 'অ-জেলে'দের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ সোমবার (৪ মে) সকালে রায়েন্দা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ মৎস্যজীবী।

সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের অবরোধ চলছে। এই সময়ে নিবন্ধিত জেলেদের সহায়তায় প্রতিটি পরিবারের জন্য দুই কিস্তিতে মোট ৮০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। ৩ নং রায়েন্দা ইউনিয়নে ৪০ কেজি চালের স্থলে ৩০ কেজি করে দেওয়ার অভিযোগ তুলেছেন জেলেরা। গতকাল রবিবার থেকেও এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত কার্ডের একটি বড় অংশই স্থানীয় প্রভাবশালীদের অনুসারী ও অ-জেলেদের দখলে। ফলে বংশপরম্পরায় সাগরে মাছ ধরা প্রকৃত জেলেরা মানবেতর জীবনযাপন করছেন। আজ সকাল ১০টায় রায়েন্দা ইউপি কার্যালয়ের সামনে জেলেরা কার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং বরাদ্দকৃত চালের স্বচ্ছ বিতরণের দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ হাসান জানান, "প্রকৃত জেলেরা বঞ্চিত হলে এবং অ-জেলেদের চাল উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওজনে কম দেওয়ার অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।" ​উল্লেখ্য, অনিয়মের অভিযোগ ওঠা ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বর্তমানে আত্মগোপন থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপকূলীয় মৎস্যজীবীদের দাবি, অবরোধ সফল করতে হলে প্রকৃত জেলেদের শনাক্ত করে অবিলম্বে পূর্ণাঙ্গ খাদ্য সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত