ত্রিশালে মেধারটেক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটি গঠন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দহ্মিণে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের সবচেয়ে পুরাতন কেন্দ্রীয় মেধারটেক ঈদগাহ আমিরাবাড়ী ঈদগাহ মাঠে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচীত হয়েছেন প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগের প্রধান ইসলামী ব্যাংক ভালুকা শাখার আনছারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো:মিনার হোসেন বিএসসি।
রবিবার বাদ মাগরিব কেন্দ্রীয় মেধারটেক ঈদগাহ আমিরাবাড়ী ঈদগাহ মাঠে আশেপাশের সকল মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে আমাগী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী মো: বুলবুল ইসলাম প্রমূখ।
এসময় নবনির্বাচিত সভাপতি আনছারুল ইসলাম বলেন, আমার এলাকাবাসী আজ আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি সততার সাথে তা অক্ষরে অক্ষরে পালন করিবো। ইনশাআল্লাহ এই পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে তা আগামী কয়েক দিনের মধ্যে দৃশ্যমান দেখা যাবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী