ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও, ধান নিয়ে বিপাকে কৃষক


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:৫

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওর পাড়ের একটি রাস্তা খুঁড়ে রেখে উধাও হয়েছেন ঠিকাদার। এতে বোরোধান পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। 

ঠিকাদারের এমন উদাসীনতায় দুর্যোগ সময়ে হাওরের বোরোধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এদিকে ধান বাজারে নিতে না পারায় বাধ্য হয়েই তারা হাওরেই পাইকারদের কাছে কমদামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)  উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ফাগুয়া গ্রামের পূর্বদিক থেকে পশ্চিমে উকিলবাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পিচ ঢালাই কাজের টেন্ডার দেওয়া হয় তিন-চার বছর আগে। দুই কোটি ব্যয়ে নির্মিত রাস্তার কার্যাদেশ পান পার্শ্ববর্তী মদন উপজেলা ঠিকাদার এম এ ওয়াহেদ। নিয়মানুযায়ী প্রথমে রাস্তা খুঁড়ে তাতে বালু ফেলে ভরাট করার পর কয়েক ধাপে সুরকি ফেলে ম্যাকাডোম শেষে দেড় ইঞ্চি পিচ ঢালাই দেওয়ার কথা। 

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে কয়েক মাস আগে তিনি রাস্তার কাজ শুরু করেন ঠিকাদার। প্রথমে রাস্তা খু্ঁড়ে স্থানীয় আল আমিন নামে এক ব্যক্তিকে বালু ফেলে ভরাট করার দায়িত্ব দিয়ে দায় সারেন। এদিকে আল আমিন নদী থেকে ডেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তাটি ভরাট করার চেষ্টা করেন তিনি। ঘর-বাড়ি ভেঙে যাওয়ার স্থানীয়রা বালু উত্তোলনে বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি বৃষ্টি শুরু হলে খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এতে হাওরের বোরোধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষকরা। ধান বাজারে যেতেও পারছেন না তারা। 

গ্রামবাসী জানান, ফাগুয়া গ্রাম থেকে পাকা উকিলবাজার পর্যন্ত পাকা রাস্তায় উঠতে হয় এই রাস্তা দিয়েই। রাস্তাটি বেহাল থাকায় ধান নিয়ে কোন কৃষক বাজারে যেতে পারছেন না। ফলে হাওরেই পাইকারদের কাছে কমদামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

ঠিকাদার আর প্রকৌশলীদের এমন খামখেয়ালিপনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

ফাগুয়া গ্রামের কৃষক মিনহাজ মিয়া বলেন, ফাগুয়াসহ কয়েকটি গ্রামের মানুষের হাওর থেকে বোরোধান কেটে ঘরে তোলা, বাজারে নিয়ে বিক্রি করার এটিই একমাত্র রাস্তা। এমনিতেই ধান পানিতে তলিয়ে গেছে শ্রমিকের অভাবে কাটা যাচ্ছে না, এখন রাস্তার এই অবস্থার কারণে কাটা ধানও বাড়িতে নেওয়া যাচ্ছে না। বাজারে নিয়ে বিক্রি করব সেই অবস্থাও নেই। ফলে বাধ্য হয়েই হাওরেই পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। ঠিকাদারের অবহেলায় গ্রামের কৃষকদের দুর্ভোগ বেড়ে গেল। এ বিষয়ে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কৃষক রবিউল তালুকদার বলেন, কয়েক মাস ধরে রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদারের আর খবর নিচ্ছেন না। স্থানীয় আল আমিন নামে একজন পাশের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করে দিবে সেই আশায় ঠিকাদার অপেক্ষা করছিল। বাড়ি-ঘর ভেঙে যাবে সেই কারণে এলাকার লোকজন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়। পরে রাস্তায় আর কোন কাজ করেননি ঠিকাদার। এতে এই বর্ষায় গ্রামের কৃষকরা হাওর থেকে বোরোধান কেটে ঘরে তুলতে পারছেন না। 

স্থানীয় ইউপি সদস্য সাইকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি খুুড়ে রেখেছে ঠিকাদার। তারপর আর তাদের দেখা নেই। গর্তে বৃষ্টির পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তার কারণে বোরো ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা। ধান বাজারে নিয়ে বিক্রি করবে, সেটাও সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে ঠিকাদার এম এ ওয়াহেদ বলেন, বালু সংকটের কারণে খুঁড়ে রাখা হলেও রাস্তার কাজটা করা যায়নি। এখন আবার বৃষ্টি বাদল হচ্ছে। স্থানীয় একজন বালু দেওয়ার কথা থাকলেও সময় মতো তিনি বালু দিতে পারেননি। তাই এই সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি কমলে বালু সংগ্রহ করে কাজ শুরু করা হবে। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ইকরামুল হোসেন বলেন, আমাদের না জানিয়ে বৃষ্টি শুরুর আগেই ঠিকাদার রাস্তাটা খুঁড়েছে। পরে বৃষ্টি শুরু হলে আর কাজ করতে পারেনি। স্থানীয় আল আমিন নামে এক ব্যক্তি নাকি বালু দিবে বলেছিল। কি জানি সমস্যার কারণে নাকি তিনি আর বালু দিতে পারেননি। তাই রাস্তাটি ভরাট করতে পারেনি। রাস্তাটিতে দ্রুত বালু ভরাট করাসহ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩