ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:৪১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে মমতাজ আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফাইজা গার্মেন্টসের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মৃত মমতাজ আক্তার কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কাইজা গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে কোনাবাড়ী থানাধীন বাইমাইল মকছেদের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী আনোয়ার হোসেন ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৪ মে) রাত সাড়ে ১২টার সময় ওই গার্মেন্টসকর্মীর স্বামী আনোয়ার হোসেন বস্তায় করে কিছু একটা নিয়ে যাচ্ছিলেন। তখন স্থানীয়দের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞেস করা হয় বস্তায় কী? তখন তিনি বস্তা রেখে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী

ধামরাইয়ে চুরির অপবাদে মারধরের শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার