রাংগুনীয়ার বেকারত্ব মুক্ত সমাজ গড়তে সব ধরনের সহযোগিতা করা হবে : হুম্মাম কাদের চৌধুরী এমপি
রাংগুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মমুখী করে বেকারত্ব মুক্ত রাংগুনীয়া সমাজ গড়তে সহায়ক ভূমিকা পালন করছে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে উদ্যোক্তা তৈরি করে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান করছে সংস্থাটি।
সোমবার (৪ এপ্রিল ), যুব উন্নয়ন অধিদপ্তর রাংগুনীয়া উপজেলা আয়োজিত 'যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক বাস্তবায়িত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন ও সমাপিত টেকার প্রকল্পের ভাতা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরীর এমপি এই কথা বলেন।
হুম্মাম কাদের চৌধুরী এমপি বলেন, বেকার যুবকরা চাকরি না পেলে যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে কোন একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরির সুযোগ দিচ্ছে সরকার। প্রশিক্ষনার্থী এসব যুব ও যুব মহিলারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে প্রকল্প স্থাপন করে নিজের কর্ম নিজেই তৈরির পাশাপাশি অন্য বেকার যুবদের তাঁর প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরী করে দিচ্ছে।
তিনি রাংগুনিয়া উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের অত্যাধুনিক প্রশিক্ষণ নিলে কোনো যুবকের বেকার থাকতে হবে না জানিয়ে হুম্মাম কাদের চৌধুরী এমপি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলেও চাকুরী ও বেতন বেশী পাওয়া যায়। এ ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ জনবলের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। রাংগুনীয়া যুব সমাজের উন্নয়নের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
এতে সভাপতিত্ব করেন রাংগুনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, বিশেষ অতিথি ছিলেন রাংগুনীয়া উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মকর্তা মহিউদ্দিন , রাংগুনীয়া থানার নবাগত কর্মকর্তা জহির উদ্দিন, রাংগুনীয়া যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা নাজমুল হক মীরসহ আরো অনেকে।
যুব উন্নয়ন অধিদপ্তর (DEDO) বেকার যুব ও যুব মহিলাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ বাস্তবায়ন করে থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় চাহিদার ভিত্তিতে স্বল্পমেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়, যার উদ্বোধন এবং সমাপনী কার্যক্রম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় দ্বারা পরিচালিত হয়।
পরে কথা যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) কর্তৃক বাস্তবায়িত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় "টেকাব (TEKAB) প্রকল্প" বা স্থানীয় চাহিদভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র মেয়াদী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
রাস্তা নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও বিফল ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই
আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম
হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত নামা এক বৃদ্ধের মৃত্যু
ধামরাইয়ের কৃতি সন্তান শাহরাজ খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত
যে মসজিদে নামাজ পড়তেন, সেখানেই শেষ বিদায়,দ্রুত বিচারের দাবি পরিবারের
রৌমারীতে কৃষি বিএস কোয়ার্টারগুলো পরিত্যক্ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত কৃষক
সিংড়ায় চাঞ্চল্যকর হত্যাকান্ড, স্ত্রী ও ছেলের হাতে খুন মৎস্য ব্যবসায়ী
সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে উল্লাপাড়ায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন
হাটহাজারীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
মৃত্যুফাঁদে নওয়াপাড়ার রেলক্রসিং প্রতিদিন ঝুঁকিতে চলাচলে আতঙ্কে চালক-যাত্রী
রাজস্থলীতে তে কাপ্তাই তথ্য অফিসের কর্তৃক ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত