ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৪:৪৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা। সোমবার (৪ মে) সকাল ১১টায় ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। উপজেলা শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার মোট ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতার পর উপজেলার ১০টি ইউনিয়নের চ্যাম্পিয়ন বালক দলগুলোর মধ্য থেকে ফাইনালে মুখোমুখি হয় বাসজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ২-০ গোলে পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বাসজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনাল খেলায় সতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত