বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান খান। গত এপ্রিল ২০২৬ মাসের সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বেল্লাল হোসাইন তার হাতে এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
জানা গেছে, এপ্রিল মাসে পরোয়ানা তামিল (অ্যারেস্ট ওয়ারেন্ট), মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশের সদর দপ্তরের ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, "যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়। এই কৃতিত্ব বড়লেখা থানার প্রতিটি সদস্যের। উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।"
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার