বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন
দীর্ঘদিন যাবত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় ফোরলেন সড়কের মাঝখানে আইল্যান্ডের মাঝখানে গর্ত ছিল। ফলে প্রতিনিয়তই ওই আইল্যান্ড পারাপারে দূর্ঘটনা লেগেই থাকতো। বেশ কিছুদিন যাবত বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি ভরাট করে চলাচল উপযোগি করার দাবী জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
অবশেষে ওই গর্ত ভরাট করে পারাপার স্বাভাবিক করতে উদ্যোগ গ্রহণ করে ত্রিশালের স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন।
রবিবার (৩ মে) দুপুরে মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকার আইল্যান্ডের গর্তটি ভরাট করা হয় ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। এসময় ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। মহাসড়কে আইল্যান্ডের মাঝখানে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এ গর্তটি ভরাট করে পারাপার সহজ করার ব্যবস্থা করে দেওয়ার বিষয়টি সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, মহাসড়কের আইল্যান্ডে দীর্ঘদিনের ড্রেনের মতো গর্ত থাকায় সাধারণ মানুষের রাস্তা পারাপারে অযোগ্য হয়ে পড়েছিল। বিশেষ করে বৃদ্ধ মানুষরা সবচেয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকেন। মাঝে মধ্যে এখানে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। মানবতার কল্যাণে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied