রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৪ মে) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, অধ্যাপক ইসমাইল হোসেন একজন দক্ষ, দায়িত্বশীল, বিনয়ী শিক্ষক হিসেবে কলেজে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন, যা কলেজের গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে। প্রধান অতিথি বলেন, একজন শিক্ষকের বিদায় মানেই একটি অধ্যায়ের সমাপ্তি, তবে তাঁর আদর্শ ও অবদানই তাঁকে বাঁচিয়ে রাখে। এ নিরিখে অধ্যাপক ইসমাইল হোসেনও স্মরণীয় হয়ে থাকবেন।
বিদায়ী অধ্যাপক ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠান তাঁর কাছে শুধুই কর্মস্থল নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে ওঠাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি। কলেজের কর্মস্মৃতি তার পাথেয় হয়ে থাকবে বলে যোগ করেন। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার