মোটরসাইকেলে এসে পথরোধ, দা ঠেকিয়ে স্বর্ণ ছিনতাই
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলচালিত প্রশিক্ষিত ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। দিনের আলোতেই অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ও ব্যাংকগামী গ্রাহকদের লক্ষ্য করে সংঘবদ্ধ এই চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটির সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলযোগে ছিনতাই অভিযানে নামে। ফলে হঠাৎ করেই নিরীহ পথচারীরা তাদের টার্গেটে পরিণত হচ্ছেন।
গতকাল রোববার (৪ মে) বিকেল আনুমানিক ৪টা ১৮ মিনিটে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কে দুঃসাহসিক এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে মাহমুদা বেগম (২২) নামে এক নারী ছিনতাইয়ের শিকার হন।
ভুক্তভোগী মাহমুদা বেগম জানান, তিনি বিকেলে শ্রীমঙ্গল শহর থেকে মোবাইল ফোনের সিম উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর ভাড়াউড়া সড়কের পাশে হঠাৎ মোটরসাইকেলে আসা তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা একটি দেশীয় ধারালো অস্ত্র (দা) তার গলায় ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ছিনতাই হওয়া স্বর্ণের চেইনের ওজন আনুমানিক ৬ আনা, যার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
ভুক্তভোগী মাহমুদা বেগম উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার মো. সিরাজ মিয়ার স্ত্রী। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে আশা করছি দ্রুতই ছিনতাইকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।'
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied