ডিএনসির অভিযানে ধুনটে মাদকের আস্তানা ভেঙে দিল প্রশাসন, ৩ জন আটক
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৪ মে ২০২৬) বিকালের দিকে উপজেলার মাটিকোরা ও কুটিবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান চালায়। এ সময় ২০০ মিলি চোলাইমদ, ৫ গ্রাম গাঁজা এবং ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মাটিকোরা এলাকার মো. সৈকত (২৯), পশ্চিম ভরনশাহী এলাকার মো. শামীম ইসলাম (২৬) এবং আনারপুর এলাকার মো. সোহানুর রহমান (২৪)।
ভ্রাম্যমান আদালতে তাৎক্ষণিক বিচার শেষে মো. সৈকতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, মো. শামীম ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. সোহানুর রহমানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন