বাবুগঞ্জে মাদক সেবনকালে যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার রাহুতকাঠ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাহবুব মোল্লা (৩২) দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্রায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ আরও জানায়, মাহবুব মোল্লার বিরুদ্ধে পূর্বে ২০২৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। বাবুগঞ্জ থানা এলাকায় মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত