কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির মালায়ন নাইট হিরোন পাখি উদ্ধার করেছে বনবিভাগ
রাঙামাটি কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির মালায়ন নাইট হিরোন পাখি উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় কাপ্তাইয়ের ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যঙছড়ি থেকে অভিযান পরিচালনা করে পাখিটি উদ্ধার করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান এর নেতৃত্বে বনবিভাগ সদস্য ওসমান গণি পাখিটি উদ্ধার করে নিয়ে আসে।
বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে ব্যঙছড়ি ঘাট এলাকা থেকে বিরল প্রজাতির এই মালায়ন নাইট হিরোন পাখিটি পাচারকালে উদ্ধার করতে সক্ষম হই। তবে পাচারকারীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে পাখিটি রেখে পালিয়ে যায়। বর্তমানে পাখিটি বনবিভাগের হেফাজতে রয়েছে।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান জানান, এই বিরল প্রজাতির পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে উর্ধতন বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, মালায়ন নাইট হিরোণ বা মালয় নাইট হেরন যার বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা 'টাইগার বিটার্ন' (Tiger Bittern) নামেও পরিচিত, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের বক বা হিরোণ প্রজাতির একটি পাখি। এটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্য দেখা মিলেছে।
এমএসএম / এমএসএম
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার দুই বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন : সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল
গুদামে পর্যাপ্ত মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সরবরাহ শৃঙ্খলে গলদ ও চাহিদার গরমিল
দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা
হাটহাজারীতে এক গহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
ধুনটে পুলিশের অভিযানে একই দিনে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ গ্রেপ্তার ১২
বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত