দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে ডিএসকে, মোহনগঞ্জে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে এসএসসি ও এইচএসসি পর্যায়ের দরিদ্র মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) বেলা ১২টার দিকে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসকে’র নেত্রকোনা-৪ অঞ্চল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র নেত্রকোনা দক্ষিণ ও সুনামগঞ্জের সহকারী পরিচালক (ঋণ কার্যক্রম) এস এম ফারুক রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো: জাহাঙ্গীর আলম বলেন, “দরিদ্রতা কখনো মেধার পথে বাধা হতে পারে না। সুযোগ পেলে গ্রামের সাধারণ পরিবারের সন্তানরাও দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে হবে। ডিএসকে’র এ উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও উৎসাহিত করবে।
এ সময় জেলার চারটি উপজেলার ১৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ২ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এসব শিক্ষার্থীর অনেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে অধ্যয়নরত রয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসকে’র মোহনগঞ্জ শাখার ব্যবস্থাপক আলমগীর আজাদ, আদর্শনগর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান, বারহাট্টা শাখার ব্যবস্থাপক এনামিল হক, বাউসী শাখার ব্যবস্থাপক শঙ্কর কুমার মজুমদার, স্বাস্থ্যকর্মী সোমা আক্তার, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও সাইফুল আরিফ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!