ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ, মানবিক উদ্যোগে বেলাল হোসেন


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৩:৪৭
নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের অশোকানাই গ্রামে মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন মোঃ বেলাল হোসেন। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে অশোকানাই মাঠে জিরা ধান কাটায় ব্যস্ত কৃষক ও দিনমজুরদের মাঝে তিনি বিস্কুট, স্যালাইন ও শরবত বিতরণ করেন।
প্রখর রোদে কাজ করা কৃষক ও শ্রমিকদের মাঝে এ উদ্যোগে স্বস্তি ফিরে আসে। দিনমজুর এমদাদুল বলেন, “এই গরমে শরবত খেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি।” অপর শ্রমিক আনিছুর রহমান জানান, “রোদে কাজ করার সময় আমাদের কাছে এসে খাবার ও স্যালাইন দিয়েছেন—এতে আমরা খুব খুশি।”
স্থানীয়রা জানান, বেলাল হোসেনের এমন মানবিক কার্যক্রম এলাকায় প্রশংসিত হয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন বলেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। প্রাথমিক সেবার প্রয়োজন হলে আমাকে ফোন দিলে আমি দ্রুত ছুটে যাব।”
তার এই উদ্যোগে কৃষক ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটেছে এবং এলাকাজুড়ে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির