ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে পুলিশের বিশেষ অভিযান ২২ মামলার আসামীসহ গ্রেফতার-২


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ৪:৩১

পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের ২২ মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এসময় ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামাদীসহ একটি পিকআপও আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বাগান রাগামারা নামকস্থানে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাগান গ্রামের মৃত আঃ কদ্দুছ ওরফে আঃ মজিদের ছেলে নবী হোসেন (৩৩) ও গৌরীপুর উপজেলার চুরালী গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে মোঃ শামীম (২৮) কে গ্রেফতার করে। নবী হোসেনের নামে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের ২২টি ও মোঃ শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।

অভিযানে আকটকৃতদের কাছ থেকে হেরোইন, ধাতব তার কাটার যন্ত্র, পিকআপ (সিঙ্গেল কেভিন) গাড়ী, সেলাই রেঞ্জ, তালা কাটার যন্ত্র, এসএস রড, লোহার পাইপ, একটি রামদা, ৫টি মোবাইল ফোন ইত্যাদী উদ্ধার করা হয়। 

মঙ্গলবার ত্রিশাল থানায় তাদের নামে পৃথক ২টি মামলা রেকর্ড করা হয় এবং ময়মনসিংহের বিজ্ঞ আদালতে আসামীদের প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ। আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার